চট্টগ্রামের ১০ সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু

৬৪৮

নিজস্ব প্রতিবেদক

২০২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম নগরের ১০টি সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়।
স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ১১০ টাকা ফি জমা দিয়ে ভর্তিচ্ছুরা আবেদন ফরম পূরণ করতে পারবে। আগামী ২৭ ডিসেম্বর রোববার বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। এরপর সারাদেশে একযোগে লটারি অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
কেন্দ্রীয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে এ লটারি কার্যক্রম সম্পন্ন করবে টেলিটক। অনলাইন লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। চট্টগ্রামের ১০টি সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণিতে মোট ৪ হাজার ১টি শূন্য আসনের বিপরীতে এবার ভাগ্য যাচাইয়ের লড়াই হবে।
এর মধ্যে ৫ম শ্রেণিতে ২ হাজার, ৬ষ্ঠ শ্রেণিতে ৮০৩, ৭ম শ্রেণিতে ২০, অষ্টম শ্রেণিতে ২১০ এবং নবম শ্রেণিতে ৯৬৮ জন শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামসেদ খোন্দকার জানান, মাউশির নির্দেশনা অনুযায়ী এবার একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি অপশন অর্থাৎ ৫টি স্কুলে আবেদন করতে পারবে। এ বছর শিফট উল্লেখ করেও পৃথক পৃথক অপশন দিতে হবে।
তিনি বলেন, এ ক্ষেত্রে একটি শিফটকে একটি অপশন হিসেবে গণ্য করা হবে। আবেদনকারী একই বিদ্যালয়ে উভয় শিফটে অপশন দিতে পারবে। সে ক্ষেত্রে ৫টি অপশনের মধ্যে ২টি অপশন গনণা হবে এবং তার কাছে আর বাকি থাকবে ৩টি অপশন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.