বিজয় দিবস -এম সোলাইমান কাসেমী

৩৮১

বিজয় দিবস
এম সোলাইমান কাসেমী

তারিখ : ১৬.১২.২০২০
সময় : ১৩. ৪২

বঙ্গবন্ধুর সোনার বাংলা
গড়ে তোলার বাসনা করি
মুক্তিযুদ্ধের চেতনায়
বিজয় দিবস পালন করি।

যুদ্ধে যাবো বিজয় পাবো
এমনি করে পণ
স্বাধীন দেশে গর্বে হেসে
কেটেই যাবে ক্ষণ।

নয় মাস জুড়ে যুদ্ধ শেষে
ষোল ডিসেম্বর
বীর বাঙালি বিজয় নিয়ে
ফিরলো মায়ের ঘর।

মায়ের মুখে গল্প শুনে
কত্তো ভালো লাগে
মনের ভেতর যুদ্ধে যাওয়ার
ইচ্ছেটা আজ জাগে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.