কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের জটিলতা কাটল

৫৩৪

এমপিওভুক্ত স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের জটিলতা কেটেছে। নবসৃষ্ট পদে নিয়োগের আদেশে পদটির নাম সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে, এমপিওভুক্ত স্কুলের জনবল কাঠামো অনুসারেই কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ছাড়পত্র পাবেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নবসৃষ্ট পদে নিয়োগের আদেশে পদটির নাম সংশোধন করে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দের ৩০ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নবসৃষ্ট পদে নিয়োগের আদেশে কম্পিউটার ল্যাব সহকারী থাকায় মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের ছাড়পত্র দিচ্ছিলেন না। কম্পিউটার ল্যাব সহকারী পদের ছাড়পত্র দেয়া হচ্ছিল। যদিও নীতিমালায় বৃদ্ধি পাওয়া পদটির নাম কম্পিউটার ল্যাব অপারেটর ছিল। তাই নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। সে জটিলতা নিরসন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ৩০ মে জারি করা আদেশে কম্পিউটার ল্যাব সহকারীর পরিবর্তে কম্পিউটার ল্যাব অপারেটর হবে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.