স্কুলের ভবন নির্মাণে অনিয়ম : দৈনিক শিক্ষায় সংবাদ প্রকাশের পর তদন্তে ইউএনও

৫০৫

দেশের শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডটকমে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনিয়মের সংবাদ প্রকশের পর অভিযোগ তদন্তে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। বুধবার (৯ ডিসেম্বর) ওই মাধ্যমিক বিদ্যালয়ে তদন্তে যান ইউএনও ও তার তদন্ত দল।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, সালথা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের অনিয়মের একটি সংবাদ দৈনিক শিক্ষা ডটকমে প্রকাশের পর আমরা উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি দল বিদ্যালয় নির্মাণ কাজের তদন্তে গিয়েছিলাম। কাজের প্রধান স্ট্রাকচার ঠিক থাকলেও সেখানে নির্মাণ কাজের ওয়ার্কসম্যানশীপে বা নির্মাণ কাজের সাথে জড়িতদের কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। নির্মাণ কাজের প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়েছি। যাচাই-বাছাই চলছে।

গত (৭ডিসেম্বর) সোমবার “ফরিদপুরে বিদ্যালয় ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম” শিরোনামে ফরিদপুরের সালথার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি বহুতল ভবনের নির্মাণ কাজের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ হয় দৈনিক শিক্ষা ডটকমে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী কাজ না করে তাদের ইচ্ছেমতো কাজ করার অভিযোগও উঠে আসে প্রতিবেদনে।

এরপরই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ওই বিদ্যালয় ভবন নির্মাণ কাজে তদন্তে যান কর্মকর্তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.