জবিতে অনার্স-মাস্টার্সের পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

৩৯৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনার্স চতুর্থ বর্ষের (দ্বিতীয় সেমিস্টার) ও মাস্টার্স (দ্বিতীয় সেমিস্টার)-এর চূড়ান্ত পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর শুরু হবে। সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ‘ডিনস কমিটি’র এক সভায় চূড়ান্ত পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগের ছাত্র-ছাত্রীরা অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার ও মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষাধীন রয়েছেন, তাঁদের পরীক্ষা ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.